ইংল্যান্ডের লক্ষ্য ২৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। রোজবোল স্টেডিয়ামে ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া আড়াই শ পার করে মূলত মাইকেল ক্লার্কের অপরাজিত ৮৭ রানের ওপর ভর করে। পঞ্চম উইকেটে মাইক হাসির (২৮) সঙ্গে গড়েন সর্বোচ্চ ৭০ রানের জুটি। অ্যান্ডারসন, ব্রড ও লুক রাইট নিয়েছেন ২টি করে উইকেট, অন্যটি ইয়ার্ডির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্রাউসের (১০) উইকেট হারিয়ে ১১.৩ ওভারে ৫৯ রান তুলেছে ইংল্যান্ড। ২৭ রানে ব্যাট করছিলেন কিসওয়েটার, সঙ্গী পিটারসেনের রান ১৮। ওয়েবসাইট।