ইংল্যান্ডের সবচেয়ে বাজে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতেই ধারাভাষ্যকারের চিৎকার, ‘অবশেষে ইংল্যান্ডের একটি পয়েন্ট!’ হ্যঁা, ইংল্যান্ডের পয়েন্ট পাওয়া এখন বড় ঘটনা! ১৯৫৮ বিশ্বকাপের পর এই প্রথমবার গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে ইংল্যান্ড। তবে বাজে পারফরম্যান্সে ছাড়িয়ে গেছে ১৯৫৯ বিশ্বকাপকেও। সেবার গ্রুপপর্বে ৩ ম্যাচেই ড্র করে পেয়েছিল ৩ পয়েন্ট। এবার হেরেছে প্রথম দুই ম্যাচ, শেষ ম্যাচে পরশু কোস্টারিকার সঙ্গে ড্র করে পেয়েছে একটি পয়েন্ট। বিশ্বকাপে প্রথমবার পয়েন্টশূন্য থাকার লজ্জা এড়িয়েছে কোনোমতে, বাঁচিয়েছে মান। বা আদৌ কি মান বাঁচল!