ইংল্যান্ডের সমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে একবার ৯৯ রানে আউট হয়েছিলেন অ্যালেক্স হেলস। ২০১২ সালের ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইংলিশ ওপেনার সেঞ্চুরি মিসের হতাশায় কাটা পড়লেন আবারও। কাল অবশ্য হেলস আউট হয়েছেন ৯৪ রানে। তবে সেঞ্চুরি মিসের হতাশা কিছুটা হলেও কমেছে দলের জয় আর ম্যাচসেরার পুরস্কারে। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ওয়েবসাইট।
দুই ছক্কা ১১ চারে হেলসের ৬১ বলের ইনিংস ইংল্যান্ডকে দেয় ৫ উইকেটে ১৯৫ রানের পুঁজি। মাইকেল ল্যাম্বের (৪৩) সঙ্গে হেলসের উদ্বোধনী জুটিতেই আসে ১১১ রান। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৩ রানের সুবাদে অস্ট্রেলিয়া করতে পারে ৯ উইকেটে ১৬৮।