ইংল্যান্ডের সহকারী কোচ ফারব্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাব পেয়ে প্রথমে কিছুদিন লাপাত্তা। পরে হঠাৎ করেই শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। পল ফারব্রেসের ইংল্যান্ডের সহকারী কোচ হওয়াটা ঠিকঠাকই ছিল। পরশু এল আনুষ্ঠানিক ঘোষণাও। ফারব্রেসকে কোচ পিটার মুরসের এক নম্বর সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া ফারব্রেসের জন্য ইসিবিকে শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে একটা সমঝোতাও করতে হয়েছে। তবে কোচ হারানোয় শ্রীলঙ্কা কত টাকা ক্ষতিপূরণ পেল, তা জানানো হয়নি। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া শুধু বলেছেন, ইংল্যান্ড সফরের সপ্তাহ খানেক আগে এভাবে কোচহীন হয়ে পড়ায় তাঁরা অসহায় বোধ করছেন। ওয়েবসাইট।