ইংল্যান্ডের সামনে দুর্গম গিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গ্রায়েম স্মিথ এর আগে ১৮টি সেঞ্চুরি করেছেন। কেপটাউন টেস্টে এল ১৯ নম্বর। স্মিথ সেঞ্চুরি করেছেন আর দক্ষিণ আফ্রিকা হেরেছে—এমন নজিরই নেই। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ৪১৮ রানের। সেখানে ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৪৬৬।এই দুটো রেকর্ড কি অ্যান্ড্রু স্ট্রাউস জানেন? জানেন নিশ্চয়ই। কিন্তু রেকর্ডই তো সব নয়। তাহলে ইংল্যান্ডের আর চেষ্টা করার কী দরকার? সেই চেষ্টাটাই চালিয়েছিলেন স্ট্রাউস। ৪৬৫ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করার পর উদ্বোধনী জুটিতে অ্যালিস্টার কুককে সঙ্গে নিয়ে এনে দিয়েছিলেন ১০১ রান। কিন্তু ৬ রানের ব্যবধানে দুজনকেই হারায় ইংল্যান্ড। কেভিন পিটারসেন মাত্র ৬ রান করে আউট হয়ে যাওয়ার পর স্বাগতিকেরা কোণঠাসা। চতুর্থ দিনশেষে তাদের স্কোর ১৩২/৩। জোনাথন ট্রটের (২৪) ও সঙ্গী জেমস অ্যান্ডারসন (০)।স্ট্রাউস তাঁর কাজটা ঠিকমতো করে যেতে না পারলেও স্মিথ পেরেছেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ভিত্তি তাঁর ব্যাটেই। আগের দিনই ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি পূরণ করেছিলেন। চতুর্থ দিনে এগিয়ে যাচ্ছিলেন পঞ্চম ডাবল সেঞ্চুরির দিকেও। মনে করিয়ে দিচ্ছিলেন, এই ইংল্যান্ডের বিপক্ষেই তাঁর প্রথম দুটো সেঞ্চুরি ২৭৭ ও ২৫৯ রানের।কিন্তু আগের দিনের ১৬২ রানের সঙ্গে আর ২১ রান যোগ করেই গ্রাহাম অনিয়নসের একমাত্র শিকার হয়ে ফিরেছেন। স্মিথের আগের দিনের সঙ্গী জ্যাক ক্যালিসও (৪৫) বিদায় নেওয়ার পর দ্রুত রান তুলতে গিয়ে দ্রুত চারটি উইকেটও হারায়। জেপি ডুমিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গে ৭ উইকেটে ৪৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।৪৬৬ লক্ষ্য হিসেবে দুর্গম গিরির পথ। কিন্তু স্ট্রাউস-কুক ৩৬টি ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল, এই ম্যাচ উত্তেজনা ছড়াবে শেষ দিনে। এখনো সেই সম্ভাবনা নিভে যায়নি। এমনিতেই জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনে পরিস্থিতি তাতিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা।দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৯১ইংল্যান্ড ১ম ইনিংস: ২৭৩দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১১১.২ ওভারে ৪৪৭/৭ ডিক্লে. (স্মিথ ১৮৩, ক্যালিস ৪৬, ডি ভিলিয়ার্স ৩৪, ডুমিনি ৩৬, বাউচার ১৫, স্টেইন ১*; অ্যান্ডারসন ৩/৯৮, সোয়ান ৩/১২৭, অনিয়নস ১/৮৭, ব্রড ০/৭৯, পিটারসেন ০/৬, ট্রট ০/৩০)।ইংল্যান্ড ২য় ইনিংস: ৫১ ওভারে ১৩২/৩ (স্ট্রাউস ৪৫, কুক ৫৫, ট্রট ব্যাটিং ২৫, পিটারসেন ৬, অ্যান্ডারসন ব্যাটিং ০; ডি ওয়েট ১/১৯, হ্যারিস ১/৪৩, ক্যালিস ০/১২, স্টেইন ১/৩০, মরকেল ০/২৬)।