ইংল্যান্ডের ‘পক্ষে’ বিভীষণ ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ শুরু হতে এখনো ঠিক দুই মাস বাকি। কিন্তু কথার লড়াই জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে এখনই। ইংল্যান্ডের ঘোষিত অ্যাশেজ দল নিয়ে দু-চারটা তির্যক মন্তব্য অস্ট্রেলীয়দের পক্ষ থেকে উড়ে এসেছে এরই মধ্যে। পাল্টা জবাব দেওয়ার জন্য ইংলিশরা শাণ দিচ্ছে নিশ্চয়ই। তবে এরই মধ্যে তাদের বড় উপকার করে দিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার বলছেন, এই দলটার ভালো সুযোগ আছে অস্ট্রেলিয়ায় গিয়ে শিরোপা জেতার!সর্বশেষ ১৯৮৭ সালে কোনো ইংলিশ দল অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে এসেছে গৌরবের অ্যাশেজ। অ্যান্ড্রু স্ট্রাউসের এই দলটির ধারাবাহিকতা আশা জোগাচ্ছে এবার। ওয়ার্নও তাদের পক্ষে, ‘এই দলটা অনেক দিন ধরেই গড়ে তুলেছে ইংল্যান্ড। অভিন্ন এই দলটাকে অনেক দিন ধরে খেলানোর ফলে দলের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে। অধিনায়ক, কোচ, খেলার ধরন—সবকিছু ভালো মতো মানিয়ে গেছে। ফলে দলগত চেতনা এখন তুঙ্গে। নতুনেরা ভালোমতোই মানিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়া সফরে এটা খুবই গুরুত্বপূর্ণ।’সর্বশেষ ছয়টি টেস্ট সিরিজে অপরাজিত ইংল্যান্ড। জিতেছে এর পাঁচটিই। দেখা যাক, এই পারফরম্যান্স আর ওয়ার্নের ভবিষ্যদ্বাণী মিলে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসতে তারা পারে কি না! ওয়েবসাইট।