ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিিরজ শেষ বিতর্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চড়াই-উতরাইয়ে ভরা সিরিজে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা৷ পরশু পঞ্চম ওয়ানডেতে এজবাস্টনে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে লঙ্কানরা৷ শেষের নায়ক আগের চার ম্যাচে নিষ্প্রভ দুই ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও লাহিরু থিরিমান্নে৷ ২২০ রান তাড়ায় ৬২ রানে ৩ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা৷ কিন্তু চতুর্থ উইকেটে জয়াবর্ধনে (৫৩) ও থিরিমান্নের (৬০*) ৯৮ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় দল৷ ম্যাথুসকে (৩৪ বলে ৪২*) নিয়ে বাকি পথটুকু পাড়ি দিয়েছেন ম্যাচসেরা থিরিমান্নে৷
তবে ম্যাচ শেষে এসবকে ছাপিয়ে গেছে জস বাটলারের রানআউট বিতর্ক৷ বোলার বল করার আগই নন-স্ট্রাইক প্রান্তে বারবার উইকেট ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন বাটলার৷ দুই দফা সতর্ক করার পর ৪৪তম ওভারে রানআউট করে দেন বোলার সাচিত্রা সেনানায়েকে৷ আম্পায়াররা লঙ্কান অধিনায়ক ম্যাথুসকে জিজ্ঞেস করেছিলেন আবেদন তুলে নেওয়া হবে কি না৷ তুলে নেননি ম্যাথুস৷ ম্যাচ শেষে সেটা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক, ‘সবকিছুরই একটা সীমা আছে, এখানে সীমা ছাড়িয়ে গেছে৷’ লঙ্কানদের হয়ে জবাব দিয়েছেন জয়াবর্ধনে, ‘আমরা বাটলারকে সুযোগ দিয়েছি৷ দুবার সতর্ক করেছি, আম্পায়ারকেও জানিয়েছি যে ব্যাটসম্যান বারবার বের হয়ে যাচ্ছে৷ বারবার একই কাজ করলে তো আমাদের কিছু করতেই হবে!’ ওয়েবসাইট৷