ইউএস ওপেন থেকে শারাপোভার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েলেনা জাঙ্কোভিচ, অ্যান্ডি মারে, আনা ইভানোভিচের তালিকায় সর্বশেষ সংযোজন মারিয়া শারাপোভার নাম। গতকাল সোমবার ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের লড়াইয়ে গত আসরের রানারআপ ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির কাছে ৬-৩, ৬-৪ সেটে হেরে বিদায় নিয়েছেন রাশিয়ার এই তারকা।২০০৮ সালে কাঁধে অস্ত্রোপচারের পর ফিটনেসের সঙ্গে লড়াই করতে হয়েছে শারাপোভাকে। ২০০৬ সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন এই খেলোয়াড়কে লড়তে হচ্ছে ফর্মের সঙ্গেও। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন তিনি, আর ফ্রেঞ্চ ওপেনে খেলেছিলেন তৃতীয় রাউন্ড পর্যন্ত। উইম্বলডন আর সর্বশেষ ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ড থেকে।ওজনিয়াকির কাছে হারের পর সাবেক নাম্বার ওয়ান শারাপোভা বলেন, ‘গ্রান্ডস্ল্যামের লড়াইয়ে আমি সত্যিই হতাশ। আমার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু এ বছর কোনো বড় প্রতিযোগিতায়ই সুযোগটা কাজে লাগাতে পারিনি। আজও তা-ই হয়েছে।’এখানেই থামেননি শারাপোভা, ‘আমি আমার পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারছি না। অবশ্যই আরও আক্রমণাত্মক হতে পারতাম আমি। আমার দুর্বলতার কারণেই নিজের সেরাটা খেলতে পেরেছে ওজনিয়াকি।’—রয়টার্স