ইউএস ওপেন শিরোপা জিতলেন ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপা জিতলেন কিম ক্লাইটার্স। ইউএস ওপেনের ফাইনালে রাশিয়ার ভেরা জভোনারেভার বিপক্ষে ৬-২, ৬-১ গেমের সহজ জয়ে তৃতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপা জিতেছেন বেলজিয়ামের কিম ক্লাইটার্স।জভোনারেভার বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরে গিয়েছিলেন ক্লাইটার্স। এর মধ্যে গত জুনে উইলম্বডনের কোয়ার্টার ফাইনালে জভোনারেভার কাছে ৬-৩, ৪-৬, ২-৬ গেমে হেরে উইলম্বডন শিরোপা জয়ের স্বপ্ন ধুলিস্যাত্ হয়ে গিয়েছিল ক্লাইটার্সের। এবার ইউএস ওপেনের ফাইনালে জভোনারেভাকে হারিয়ে সেই প্রতিশোধটা বেশ ভালোমতোই নিলেন ক্লাইটার্স।এদিকে সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে ৫-৭, ৬-১, ৫-৭, ৬-২, ৭-৫ গেমে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার। ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন জকোভিচ। বিবিসি অনলাইন