ইউএস ওপেনে নেই নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে অনুশীলনে চোট পেয়েছিলেন ডান কবজিতে। সেই চোটই রাফায়েল নাদালকে এবার ছিটকে দিল ইউএস ওপেন থেকে। আগামী সোমবার থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লামের শিরোপা তাই ধরে রাখতে পারছেন না স্প্যানিশ টেনিস তারকা। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ কাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, গত তিনবার অংশ নিয়ে যেখানে ফাইনাল খেলেছি, সেই ইউএস ওপেনে এ বছর আমি খেলতে পারছি না।’ এ বছরটা অবশ্য খুব ভালো যায়নি নাদালের, নিজের সম্পত্তি হয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেন ছাড়া আর কোনো গ্র্যান্ড স্লামই জিততে পারেননি। এএফপি।