ইউএস ওপেনে নেই নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর চোট তাঁকে অলিম্পিকে খেলতে দেয়নি। সেই হাঁটুর চোটই কাল হয়ে দাঁড়াল আবার। ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতেই বাধ্য হলেন রাফায়েল নাদাল। প্রথমে টুর্নামেন্ট পরিচালক ডেভিড ব্রুয়ার জানিয়েছেন নাদালের এই প্রত্যাহারের খবর। পরে অবশ্য নাদাল নিজেই সেটা নিশ্চিত করেছেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমি এবারের ইউএস ওপেনে খেলতে পারছি না। আমি দুঃখিত, কারণ এখানকার দর্শক সমর্থন ছিল সব সময়ই দারুণ। কিন্তু আমাকে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি সব সমর্থককে ধন্যবাদ জানাতে চাই, সবাইকেই আমি মিস করব।’ বেশ কিছুদিন ধরে চোটের কোনো উন্নতি হচ্ছিল না নাদালের। শেষবার র‌্যাকেট হাতে নিয়েছেন গত উইম্বলডনে, দ্বিতীয় রাউন্ডেই অবশ্য হেরে যান চেক প্রজাতন্ত্রের লুকাস রসলের কাছে। ২০০৯ সালে ইউএস ওপেন জিতলেও গতবার জোকোভিচের কাছে হেরে যান ফাইনালে। নাদালের এই দুর্ভাগ্যে সমবেদনা জানিয়েছেন শীর্ষ খেলোয়াড়েরা। নাদাল নাকি ফেদেরারকে এটি আগেই জানিয়েছিলেন ফেদেরার তাই খুব একটা অবাক হননি। কোর্টের প্রবল প্রতিপক্ষের জন্য শুভকামনা জানিয়েছেন জোকোভিচ, ‘সে দারুণ একজন প্রতিদ্বন্দ্বী, আমি আশা করছি, সে দ্রুতই সেরে উঠবে।’ এএফপি।