ইউএস ওপেনের বাছাইয়ে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতে ফিলিপাইন থেকে দেশে ফিরেছেন সিদ্দিকুর রহমান। দেশসেরা গলফারকে সংবর্ধনা দিতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎই উপস্থিত ‘সিদ্দিকুর ফ্যান ক্লাবের’ একদল তরুণ সদস্য। ফিলিপাইন ওপেনে রানার্সআপ এই গলফার এবার প্রস্তুতি নিচ্ছেন ইউএস ওপেনের জন্য। বছরের দ্বিতীয় বড় আসরে খেলার আগে পার হতে হবে বাছাইপর্ব। এ জন্য ২৩ মে ইংল্যান্ড যাচ্ছেন তিনি। বাছাইপর্ব শুরু হবে ২৬ মে।
মৌসুমের দ্বিতীয় বড় আসরের বাছাইপর্ব হবে ১২টি আঞ্চলিক ভেন্যুতে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ১০টি। বাকি দুটি আঞ্চলিক ভেন্যুর একটি ইংল্যান্ডে, অন্যটি জাপানে।