ইউক্রেনীয় জিএমকে হারালেন রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইজাগ গ্র্যান্ড মাস্টার্স দাবায় শীর্ষ স্থান ধরে রেখেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। বিশাখাপত্তনমে অনুষ্ঠানরত টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে তিনি। রাজীব কালো নিয়ে হারিয়েছেন ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ক্রাভসিভ মার্টিনকে। গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচজনের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আবু সুফিয়ান ১১ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয়।