প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন দলের সঙ্গে ছিলেন সহকারী কোচ হিসেবে। মাস পাঁচেক যেতে না-যেতেই ‘পদোন্নতি’ পেয়ে গেলেন আন্দ্রেই শেভচেঙ্কো। গতকাল ইউক্রেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। ইউরোর ব্যর্থতায় মিখাইলো ফোমেঙ্কোকে সরিয়ে আনা হয়েছে শেভাকে। ইয়ারমোলেঙ্কো-কনোপ্লিয়াঙ্কাদের মতো প্রতিভাবানেরা দলে থাকার পরও ইউরোতে গ্রুপ পর্বেই বাদ পড়েছে ইউক্রেন। দলকে আবারও পুরোনো ফর্মে ফেরাতে শেভচেঙ্কোর চেয়ে ভালো কে হতে পারত! চেলসি ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার শেভা ইউক্রেনের সর্বোচ্চ গোলদাতাও (৪৮টি)। রয়টার্স।