ইউটিউবের সুফল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার অ্যাথলেট জুলিয়াস ইয়েগোর কোনো কোচ ছিল না। পেশায় পুলিশ এই জ্যাভলিন থ্রোয়ার তাই শরণ নিয়েছিলেন ইউটিউবের। এই ইভেন্টের বিশ্বসেরারা কীভাবে খেলেন সেগুলোর ভিডিও ক্লিপ দেখে দেখেই শিখতে লাগলেন। অনুসরণ করলেন তাঁদের কৌশল। ফলও পেলেন। অল আফ্রিকা গেমসে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী ইয়োগো। মোজাম্বিকের মাপুতোতে গেমসের শেষ দিনে পরশু ৭৮.১৭ মিটার দূরত্বে ছুড়েছিলেন বর্শা। আর এতেই আফ্রিকা-সেরা হয়ে গেলেন। জাতীয় দলে কোনোমতে সুযোগ পাওয়া স্বশিক্ষিত অ্যাথলেট সোনা জয়ের পর বলেছেন, ‘কেনিয়ায় আমাদের প্রশিক্ষণ দিতে পারে, এমন কেউ ছিল না। লোকজন কীভাবে খেলে, সেটা দেখার জন্য আমি ইউটিউবের সাহায্য নিয়েছিলাম।’ এএফপি।