ইউডিআরএসের প্রস্তুতি বিশ্বকাপের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর যুগ টেস্ট ক্রিকেটে শুরু হয়েছে আগেই। এবার সেটা দেখা যাবে ওয়ানডেতেও। আগামীকাল থেকে শুরু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ওয়ানডে সিরিজে থাকছে আম্পায়ার্স ডিসিশন রিভিউ সিস্টেম বা ইউডিআরএস।ইউডিআরএসের বিপক্ষে ভারত শক্ত অবস্থান নিলেও এবার বিশ্বকাপেও এই ব্যবস্থা থাকছে। তবে এই পদ্ধতির অতিপ্রয়োজনীয় অনুষঙ্গ হট স্পট ক্যামেরার স্বল্পতার কারণে হয়তো বিশ্বকাপের শেষভাগে গিয়েই দেখা মিলবে রিভিউ সিস্টেমের। এর আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজে এর ব্যবহারটাকে বলতে পারেন পরীক্ষামূলক।ইউডিআরএস এখন পর্যন্ত কেবল টেস্ট ক্রিকেটেই ব্যবহূত হয়েছে। কোনো টেস্ট সিরিজে এই পদ্ধতি থাকবে কিনা, সেটি নির্ভর করে দুই বোর্ডের ওপর। গত ১০টি টেস্টের মধ্যে তাই কেবল ৪টিতেই দেখা গেছে ইউডিআরএস। তবে আইসিসি চাচ্ছে যত বেশি সম্ভব সিরিজে এর ব্যবহার হোক। বিশ্বকাপের আগে তাই ক্রিকেট বোর্ডগুলোর প্রতি তাদের অনুরোধ ছিল, যেন ওয়ানডে সিরিজগুলোতেও এই পদ্ধতি রাখা হয়। মেলবোর্নে আগামীকাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটিই হবে ইউডিআরএস থাকা প্রথম কোনো ওয়ানডে। ওয়েবসাইট।