ইউনাইটেড-চেলসির জয়
লিগে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। জাপানি মিডফিল্ডার শিনজি কাওয়াগার হ্যাটট্রিকে কাল নিজেদের মাঠে ইউনাইটেড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে। প্রথমার্ধের যোগ করা দলকে প্রথম এগিয়ে দেন শিনজি। ৭৭ মিনিটে দ্বিতীয় ও ৮৭ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৯০ মিনিটে দলের অন্য গোলটি করেন ওয়েইন রুনি।এই জয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে গেল অ্যালেক্স ফার্গুসনের দল। ২৮ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৭১, সিটির ৫৬, ২৭ ম্যাচে। দিনের অন্য ম্যাচে চেলসি ১-০ গোলে ওয়েস্টব্রমকে এবং লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে উইগানকে। চেলসির একমাত্র গোলটি করেছেন ডেম্বা বা। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। তার আগেই অবশ্য অল-রেডদের এগিয়ে দেন স্টুয়ার্ট ডাউনিং। এই জয়ে তিন নম্বরে থাকা চেলসির পয়েন্ট ২৮ ম্যাচে ৫২। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এসেছে সাত নম্বরে। ওয়েবসাইট।