ইউনাইটেডে মাতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই মৌসুমে চেলসির সেরা খেলোয়াড় ছিলেন হুয়ান মাতা। কিন্তু এ মৌসুমে হোসে মরিনহো দায়িত্ব নেওয়ার পর দলে অনেকটাই অপাঙেক্তয় স্প্যানিশ মিডফিল্ডার। বেশ কিছুদিন ধরেই মাতা তাই ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন। তবে ইতালিতে নয়, চেলসি মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন বলেই খবর। গত মৌসুমে শিরোপা জেতা ইউনাইটেডের এবার করুণ দশা। এ অবস্থায় দলের শক্তি বাড়াতে ইউনাইটেড মাতাকে পেতে চাইছে। সেটিও ক্লাবের ট্রান্সফার রেকর্ড গড়ে। ইউনাইটেড নাকি তিন কোটি ৭০ লাখ পাউন্ডের প্রস্তাব করতে তৈরি করেছে মাতার জন্য। দিমিতার বারবেতভের সঙ্গে তিন কোটি সাড়ে সাত লাখ পাউন্ডের চুক্তিটাই এখন পর্যন্ত ইউনাইটেডের সর্বোচ্চ চুক্তি। ওয়েবসাইট।