ইউনাইটেডের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফার্গি টাইমে’ গোল করে অনেকবারই প্রতিপক্ষকে হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল দলটি নিজেরাই পয়েন্ট খোয়াল ‘ফার্গি টাইমে’ হওয়া গোলে। ৯১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও কার্ডিফ সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড। ১৫ মিনিটে ওয়েইন রুনি ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর ৩৩ মিনিটে কার্ডিফ সমতায় ফেরে ফ্রেজিয়ার ক্যাম্পবেলের গোলে। ৪৫ মিনিটে প্যাট্রিস এভরা আবার ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে কিম বো-কিয়ুংয়ের ওই গোল। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আছে ছয়ে। এএফপি।