ইউনাইটেডের দুঃস্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশাজনক, শোচনীয়—ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমটা এই শব্দগুলো থেকেই বুঝে নিতে পারেন। সঙ্গে জুড়ে নিতে পারেন অভাবনীয় শব্দটাও। ১৯৯২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর পর এর চেয়ে খারাপ মৌসুম তো আর যায়নি ইউনাইটেডের। পরশু সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে মৌসুম শেষ করেছে সাতে। সবচেয়ে লজ্জার যেটা, ১৯৮৯-৯০ মৌসুমের পর এই প্রথম ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারছে না ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগ তো বটেই, খেলা হচ্ছে না ইউরোপা লিগেও। প্রিমিয়ার লিগের ইতিহাসে এর চেয়ে কম জয়, ঘরের মাঠে সবচেয়ে বেশি হার, সবচেয়ে কম পয়েন্ট, মৌসুমের শেষ দিকে এসে কোচ ডেভিড ময়েসের ছাঁটাই—সামনের মৌসুমটা একেবারেই নতুন করে শুরু করতে হবে ইউনাইটেডকে। ওয়েবসাইট।