ইউনাইটেডের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেকটি পরাজয় তখন উঁকি দিতে শুরু করেছে দৃষ্টিসীমায়। কিন্তু ওয়েইন রুনি থাকতে ইউনাইটেড সহজে হার মেনে নেয় কীভাবে?
গত মৌসুমে যেটা নিয়মিতই হতো, অনেক দিন বাদে কাল সেটা করে দেখাল ইউনাইটেড। হাল সিটির সঙ্গে ২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচটি জিতল ৩-২ গোলে।
ইউনাইটেডের এই প্রত্যাবর্তনে রুনি নেতৃত্ব দিয়েছেন সবার সামনে থেকেই। ১৯ মিনিটে রুনির ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ক্রিস স্মলিং। ২৬ মিনিটে রুনি সমতা ফেরান বক্সের বাইরে থেকে করা অসাধারণ এক ভলিতে। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে জেমস চেস্টারের আত্মঘাতী গোলে জয়সূচক গোলটা পায় ইউনাইটেড। ওয়েবসাইট।
কাল বক্সিং ডেতে প্রথম পিছিয়ে পড়েও আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হামকে। জোড়া গোল করেছেন থিও ওয়ালকট। লুকাস পোডলস্কি করেছেন শেষ গোলটি। এডেন হ্যাজার্ডের ২৯ মিনিটের গোলে চেলসি ১-০ ব্যবধানে হারিয়েছে সোয়ানসিকে।