ইউনিফাইড বিশ্বকাপে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ ফিফা ইউনিফাইড বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল। পরশু ব্যাংককে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেই দলটি নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বের খেলা। ব্রাজিলে ২৪ দলের এই টুর্নামেন্টে এই অঞ্চল থেকে খেলবে শুধু ফাইনালে ওঠা দুটি দল। ইউনিফাইড ফুটবলে একটি দলে প্রতিবন্ধী খেলোয়াড়দের সঙ্গে সর্বোচ্চ চারজন স্বাভাবিক খেলোয়াড় অংশ নিতে পারেন। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে গ্রামীণফোন।