ইউনিসের কপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও মৃত্যুর হানা ইউনিস খানের পরিবারে। আবারও সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হলো পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানকে। ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে তিন ভাইকে হারানো ইউনিস এবার হারিয়েছেন ভাতিজা সাদ খানকে। ১০ বছর বয়সী সাদ ভারতের এক হাসপাতালে যকৃৎ প্রতিস্থাপনের সময় মৃত্যুবরণ করে। গতকালই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিয়ে যাওয়া হয়েছে সাদের মৃতদেহ। শ্রীলঙ্কা সফর থেকে ইউনিসও দেশে ফিরেছেন কাল। এর আগে বাবা ও তিন ভাইয়ের মৃত্যুসংবাদও কোনো না কোনো সিরিজ চলাকালেই শুনেছেন ইউনিস।