ইউনুস খান না, শোয়েব মালিককে চেয়েছিলেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিসিবির সঙ্গে অনেক রকম দেনদরবারের পর শেষপর্যন্ত মোহাম্মদ ইউসুফের বদলি হিসেবে দলে ফেরার সুযোগ পেয়েছেন ইউনুস খান। তাঁর এই দলে ফেরাকে স্বাগতও জানিয়েছেন অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি আর কোচ ওয়াকার ইউনুস নাকি ওয়ানডে দলে ইউসুফের বদলি হিসেবে ইউনুস খানকে নয়, চেয়েছিলেন শোয়েব মালিককে। কিন্তু পাকিস্তানের নির্বাচক কমিটি কোচ ও অধিনায়কের এই পরামর্শ গ্রাহ্য করেননি। পাকিস্তানের দৈনিক ‘দ্য নিউজ’ আজ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে।ইউনুস খান মূলত টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি টেস্ট দলে জায়গা করে নিতে পারবেন কি না, তা নির্ভর করবে ওয়ানডেতে তাঁর পারফরমেন্সের ওপর। ‘দ্য নিউজের’ রিপোর্টে বলা হয়েছে, শোয়েব মালিক অলরাউন্ডার বলেই ওয়ানডে দলে ইউনুস খানের তুলনায় তিনি বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারতেন বলে মনে করেন শহীদ আফ্রিদি ও ওয়াকার ইউনুস।