ইউনুস খান বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ইউনুস খান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য কাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অধিনায়কের জায়গা হয়নি এই দলেই। সাম্প্রতিক কালের ওয়ানডে ব্যর্থতার মূল্য দিলেন ইউনুস।৩৫ বছর বয়সী ইউনুস মাত্রই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে করেছেন সাকল্যে ১১৬ রান। পাকিস্তানও সিরিজটা হেরেছে ৩-২ ব্যবধানে। এ ছাড়া ২০০৮ সালের নভেম্বরের পর থেকেই ওয়ানডেতে কোনো সেঞ্চুরি পাননি ইউনুস। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান আছে ‘বি’ গ্রুপে। আগামী ৩-২৩ জুনের এই টুর্নামেন্টে দলটির গ্রুপ সঙ্গী ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এএফপি।