ইউনুসকে অধিনায়ক করার পরামর্শ আব্বাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির পর সৃষ্ট বিশৃঙ্খলায় ইউনুস খানকে আবারও পাকিস্তানের অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ব্যাটসম্যান জহির আব্বাস।স্পট ফিক্সিংয়ের অভিযোগে চলতি মাসের গোড়ার দিকে টেস্ট দলের অধিনায়ক সালমান বাটসহ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে সব ধরনের ক্রিকেটে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আজ বুধবার পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে জহির আব্বাস বলেন, ‘অধিনায়ক সালমান বাটের ভবিষ্যত্ অনিশ্চয়তার দিকে যাওয়ায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সেরা পছন্দ হতে পারে ইউনুস খান। বোর্ডের উচিত আর কোনো সময় নষ্ট না করে টেস্ট দলের দায়িত্ব ইউনুসের হাতে তুলে দেওয়া।’পাকিস্তান দলের অধিনায়কত্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতাটা আগেই পেয়েছেন ইউনুস। ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন, একই বছর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পাকিস্তানকে তুলেন ইউনুস। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে সতীর্থদের সঙ্গে বিবাদের জের ধরে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এর পর শৃঙ্খলাবিরোধী আচরণের জন্য নিষিদ্ধ হন ইউনুস। তবে চলতি বছরের মার্চে তাঁর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।—ক্রিকইনফো