ইউনুসকেই যেতে হবে বোর্ডের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটা কাজ বাকি আছে ইউনুস খানের! পাকিস্তান দলে আবার খেলতে হলে সেটাই আগে করতে হবে সাবেক অধিনায়ককে। বাকি সেই কাজটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে যাওয়া এবং বোর্ডকে বলা যে তিনি জাতীয় দলে খেলতে চান।আদালতের রায়ে ইউনুসের ওপর ঝুলে থাকা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তিনি আর বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পিসিবির আইনি পরামর্শক তাফাজ্জল রিজভি বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, ‘তার (ইউনুস) ব্যাপারটা এখনো বিবেচনাধীন। সে ইংল্যান্ড থেকে ফিরলেই এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারে বোর্ড।’ তাফাজ্জল এই কথা বলেছেন দিনকয়েক আগে। এর মধ্যে ইউনুস ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফিরেছেন। এর পরও অবশ্য তাঁর ব্যাপারটি নিয়ে পিসিবি তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ইউনুস নিজে থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ না করলে হয়তো এভাবেই পড়ে থাকবে ব্যাপারটা।তবে আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের এসব কিছু করতে হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার পর পরই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। পিসিবি তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও অবসর ভাঙেননি ইউসুফ। পিসিবি সভাপতি ইজাজ বাট অবশ্য বলেছেন, ইউসুফ অবসর ভেঙে ফিরলেই হয়তো পাকিস্তান দলে খেলতে পারবেন। এই দু্ই পাকিস্তানি ব্যাটসম্যানকেই নিষিদ্ধ করা হয়েছিল গত অস্ট্রেলিয়া সফরে দলের বাজে পারফরম্যান্সের পর। নিষেধাজ্ঞা নামতেই ইউসুফ অবসরে চলে যান। কিন্তু ইউনুস আবেদন করেছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে। ওয়েবসাইট।