ইউনুসের ব্যাটে এগিয়ে চলেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলকে পা দেওয়ার পথে ইউনুস খান।ছবি: ক্রিকইনফো।
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলকে পা দেওয়ার পথে ইউনুস খান।ছবি: ক্রিকইনফো।

হারারে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬৩ রান। জিম্বাবুয়ের চেয়ে এখনো ১৩১ রানে পিছিয়ে সফরকারীরা, হাতে রয়েছে আরও সাতটি উইকেট।
৫২ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে পথ দেখিয়ে চলেছেন প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ইউনুস খান। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। তাঁর সঙ্গে ২৭ রান নিয়ে অপরাজিত অধিনায়ক মিসবাহ-উল-হক।
৮ উইকেটে ২৩৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। স্বাগতিকদের ইনিংস খুব বেশি দূর এগোয়নি, থেমে যায় ২৯৪ রানে। অবশ্য জিম্বাবুয়ে যে শেষ পর্যন্ত তিন শর কাছাকাছি করল, তাতে অবদান শেষ উইকেট জুটির। জিম্বাবুয়ের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রানই এসেছে চাতারা-ভিটোরির এই জুটি থেকে!
জিম্বাবুয়ের শেষ দুটি উইকেট তুলে নেন আবদুর রেহমান ও জুনায়েদ খান। এই দুজন মিলেই নিয়েছেন সাত উইকেট। জুনায়েদ চারটি। বাকি তিনটা রেহমানের।
পাকিস্তানের ইনিংসের শুরুটা প্রত্যাশিত হয়নি। ৯৬ রানে হারিয়ে ফেলছিল ৩ উইকেট। প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে কেবল খুররম মনজুর মোটামুটি রান করেছেন। অবশ্য ফিফটির পরপরই আউট হয়ে যান তিনি।
পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়ে যে অস্বস্তিটা উপহার দিয়েছিল জিম্বাবুয়ে, এবার সেটাই তাদের ফিরিয়ে দিচ্ছে ইউনুস-মিসবাহর চতুর্থ উইকেটের অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি। সূত্র: ক্রিকইনফো।