প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালে উয়েফা কাপ নামেই যাত্রা শুরু করেছিল এখনকার ইউরোপা লিগ। প্রথম দুই মৌসুমের শিরোপাই ইংল্যান্ডে যায় টটেনহাম ও লিভারপুলের হাত ধরে। ইংলিশরা এরপর আরও পাঁচবার জিতেছে ইউরোপের দ্বিতীয় সারির এই ক্লাব টুর্নামেন্ট। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুল উয়েফা কাপও জিতেছে তিনবার। সর্বোচ্চ তিনবার জিতেছে দুই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও ইন্টার মিলানও। পরশু বেনফিকাকে হারিয়ে তৃতীয় শিরোপা পেয়েছে সেভিয়াও। সেভিয়ার তিনটিসহ স্প্যানিশরা জিতেছে আটটি শিরোপা। নয়টি শিরোপা জিতে ইতালিয়ানরাই সবার ওপরে। ফিওরেন্টিনা, রোমা ও তুরিনো জিতেছে একবার করে।