ইউরো ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপজুড়ে চলছে ইউরো ২০১২-এর বাছাইপর্ব। কয়েকটি দল মূল পর্ব নিশ্চিত করে নিলেও জমজমাট লড়াই হচ্ছে বাকি স্থানগুলোর জন্য। পোল্যান্ড-ইউক্রেন যৌথভাবে আয়োজক হয়েছে ইউরোর ১৪তম আসরের। বিশ্বকাপে ব্রাজিল যেমন সব কটি আসরে খেলেছে তেমন রেকর্ড নেই ইউরোতে। সবচেয়ে বেশি চূড়ান্ত পর্বে খেলেছে জার্মানি। তিনবারের চ্যাম্পিয়নরা মোট ১০ বার খেলেছে মূল আসরে। এরপরই আছে রাশিয়া, ৯ বার। অবশ্য এই হিসাবের মধ্যে সোভিয়েত ইউনিয়ন নামে ৫ বার ও সিআইএস হিসাবে ১ বার খেলাটাকেও রাখা হয়েছে। তিনে যৌথভাবে আছে স্পেন ও হল্যান্ড। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি ৮ বার করে খেলেছে মূল পর্বে। ৭ বার খেলেছে চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালি।s