প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে আগের বারের শিরোপাজয়ী সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের কোচ জোসে ভিলালোনগা মাটিতে ছক কেটে কৌশল বুঝিয়ে দিয়েছিলেন শিষ্যদের। সেখানে তাঁর খেলোয়াড়দের তিনি দেখিয়েছিলেন পাথর দিয়ে, আর প্রতিপক্ষের খেলোয়াড়দের চিহ্নিত করতে ব্যবহার করেছিলেন কিছু ফল। এটা তিনি করেছিলেন কারণ, তাঁর ভাবনায় পাথর অনেক শক্তিশালী। সেই ম্যাচে মাত্র ছয় মিনিটেই প্রথম গোলটি করে স্বাগতিক স্পেনকে এগিয়ে দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার জেসাস পেরেডা। আর এটাই এখন পর্যন্ত ইউরো কাপের ফাইনালে করা সবচেয়ে দ্রুততম গোল। ম্যাচটা ২-১ গোলে জিতে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল স্পেন।