ইউরো ২০১২-এর ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দামামা বেজে উঠল আরেকটি ফুটবল লড়াইয়ের। ইউরো ২০১২-এর ড্র অনুষ্ঠান হলো কাল ইউক্রেনে। ‘এ’ গ্রুপে পোল্যান্ড, গ্রিস, রাশিয়া, চেক রিপাবলিক। গ্রুপ ‘বি’তে হল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, পর্তুগাল। বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ‘সি’ গ্রুপে ইতালি, আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপে ইউক্রেন, সুইডেন, ফ্রান্স, ইংল্যান্ড। আগামী ৮ জুন থেকে ১ জুলাই পোল্যান্ড-ইউক্রেনে হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসর। টুর্নামেন্ট শুরুর তৃতীয় দিনেই গ্রুপ ম্যাচে পোল্যান্ডে মুখোমুখি হবে স্পেন-ইতালি। গতবার এই ইতালিকে কোয়ার্টার ফাইনালে পেয়েছিল স্পেন, ০-০ ম্যাচে পেনাল্টি শুট আউটে সেস ফেব্রিগাসের জয়সূচক গোল স্পেনকে তুলে আনে সেমিতে। এবার ফ্রান্স-ইংল্যান্ডের সাক্ষা ৎও হচ্ছে গ্রুপ পর্বে। ওয়েবসাইট।