ইউরোতে থাকছেন না পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ক্লাব ফুটবলে দারুণ দাপটে পুরো মৌসুমে বার্সেলোনার রক্ষণব্যূহ ভালোই সামলেছেন কার্লোস পুয়োল। কিন্তু জাতীয় দলের দুঃসংবাদ হয়ে এসেছে তাঁর ইনজুরির খবর। তাঁর হাঁটুর চোট এতটাই প্রকট যে স্পেনের জার্সি গায়ে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ মিসই করতে যাচ্ছেন তিনি। লা লিগার শেষ ম্যাচে এসপ্যানিওলের বিপক্ষে ম্যাচটিতে সেই আঘাতটি পান পুয়োল। আজ মঙ্গলবার পুয়োলের এই ইনজুরির খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বার্সেলোনা।এসপ্যানিওলের বিপক্ষে স্প্যানিশ লিগের শেষ ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন পুয়োল। কিন্তু ম্যাচটা ৪-০ গোলে জেতার পর ইনজুরির আশঙ্কা প্রকাশ করেন বার্সেলোনার অধিনায়ক। আর গতকাল সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর এই আশঙ্কার সত্যতা প্রমাণিত হয়েছে। এখন পুয়োলকে অস্ত্রোপচারও করতে হবে বলে জানিয়েছে বার্সা। ১২ মে এই অস্ত্রোপচারটি করবেন চিকিত্সক র্যামোন কুগাট। ফলে অন্তত ছয় সপ্তাহ মাঠে নামতে পারবেন না পুয়োল। ইউরো ২০১২ শুরু হওয়ার মাত্র এক মাস আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্ডারটিকে হারানোর খবরটা নিশ্চয়ই খুব বিচলিত করে দেবে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ককে। হয়তো রক্ষণভাগ নিয়ে নতুন পরিকল্পনাও করতে হবে তাঁকে।রিয়াল বেটিসের বিপক্ষে স্প্যানিশ লিগের শেষ ম্যাচটাও খেলতে পারবেন না পুয়োল। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল ম্যাচটাও মাঠের বাইরেই কাটাতে হবে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।আগামী ১০ জুন ইতালির বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হবে স্পেনের ইউরো ২০১২ মিশন। ওয়েবসাইট।