ইউরোপ-এশিয়ার লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাশা পূরণ করতে পারেনি দক্ষিণ কোরিয়া l এএফপি
প্রত্যাশা পূরণ করতে পারেনি দক্ষিণ কোরিয়া l এএফপি

বিশ্বকাপ শুরুর আগে কেউ যদি বলতেন স্পেন, ইতালি, ইংল্যান্ড, পর্তুগালের কেউই গ্রুপপর্ব পার হতে পারবে না, তাঁকে হয়তো হেসেই উড়িয়ে দিত সবাই। কিন্তু ব্রাজিল বিশ্বকাপ এবার সাক্ষী হয়ে থাকছে ইউরোপের ভরাডুবির। ইউরোপ থেকে ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, গ্রিস ও সুইজারল্যান্ডই শুধু যেতে পেরেছে পরের পর্বে।
ইউরোপের দুর্দশার সঙ্গে গলাগলি করে এগিয়েছে এশিয়াও। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবারের মতো দুটি দল চূড়ান্ত পর্বে উঠে সৃষ্টি করেছিল ইতিহাস। আর এবার এশিয়ার কোনো দেশই উঠতে পারল না দ্বিতীয় পর্বে। এমনকি অস্ট্রেলিয়া, ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়ার কেউ এবার জিততে পারেনি একটা ম্যাচেও!