ইউরোপ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে জার্মানি। জার্মান দল ১৯৭২ সালে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জেতার পর ১৯৮০ ও ১৯৯৬ সালে আরও দুবার শিরোপা জেতে। এরপর দুবার করে শিরোপা জিতেছে স্পেন ও ফ্রান্স। স্পেন ১৯৬৪ ও ২০০৮ এবং ফ্রান্স ১৯৮৪ ও ২০০০ সালে ইউরোপ সেরা হওয়ার গৌরব অর্জন করে। সাবেক সোভিয়েত ইউনিয়ন একবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছিল। তারা ১৯৬০ সালে প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে। একবার করে ইউরোর শিরোপা জয় করা দেশগুলো হচ্ছে সাবেক চেকোস্লোভাকিয়া (১৯৭৬) (বর্তমানের চেক প্রজাতন্ত্র) ইতালি (১৯৬৮) হল্যান্ড (১৯৮৮), ডেনমার্ক (১৯৯২) এবং গ্রিস (২০০৪)।