ইউরোপ সফরে যাবেন সাবেলা
উপমহাদেশ সফরে আসছে আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর কলকাতায় ভেনেজুয়েলার সঙ্গে, চার দিন পর ঢাকায় নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ। এই সফর দিয়েই অভিষেক হচ্ছে আর্জেন্টিনার নতুন কোচ আলেজান্দ্রো সাবেলারও।অভিষেকটা স্মরণীয় করে রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার নতুন কোচ। আগামী সপ্তাহেই প্রীতি ম্যাচ দুটির দল দেবেন তিনি। তবে দল দেওয়ার আগে বেরোচ্ছেন ইউরোপ সফরে। উদ্দেশ্য, যাঁদের দলে ডাকবেন, সেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলে নেওয়া।ডিয়েগো ম্যারাডোনা, সার্জিও বাতিস্তার পর নতুন কোচ সাবেলার আর্জেন্টিনা দলেও মূল খেলোয়াড় সেই একজনই—লিওনেল মেসি। ম্যারাডোনাও কোচ হওয়ার পর ইউরোপ ভ্রমণে বেরিয়েছিলেন, কথা বলেছেন তাঁর মূল খেলোয়াড়দের সঙ্গে। বিশেষ করে, দলের মূল ভরসা মেসির সঙ্গে। ম্যারাডোনাকেই হয়তো অনুসরণ করবেন সাবেলা।তবে মেসির সঙ্গে কথা বলতে স্পেন যাওয়ার আগে পর্তুগালে যাবেন সাবেলা। পর্তুগালে বেশি সময় কাটাবেন না। তবে স্পেনে সপ্তাহ খানেক থাকবেন। দেখবেন ১৪ ও ১৮ আগস্ট অনুষ্ঠেয় স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ দুটি। ওয়েবসাইট।