ইউরোপ-সেরা ইনিয়েস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়েফা প্রধান মিশেল প্লাতিনি যখন ট্রফি ঘুরিয়ে ট্রফির পেছনে বিজয়ীর নাম দেখালেন, মুহূর্তের জন্য যেন বিস্মিত মনে হলো ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। বিস্মিত হওয়ার কথা পুরো ফুটবল বিশ্বেরও। রোনালদো না মেসি—এই নিয়ে যখন উত্তেজনা, তখন বিস্ময়করভাবে উয়েফার ইউরোপ-সেরা ফুটবলার হয়ে গেলেন আন্দ্রেস ইনিয়েস্তা। মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অুনষ্ঠান শেষে ৫৩ জন সাংবাদিকের তাৎক্ষণিক ইলেকট্রনিক ভোটে নির্বাচিত করা হয়েছে সেরা ফুটবলার। এএফপি।ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর এক হওয়ার পর গত বছর থেকে এই পুরস্কার চালু করেছে উয়েফা। গতবার সেরা হয়েছিলেন মেসি, রোনালদো তৃতীয়। এবার এই দুই প্রবল প্রতিদ্বন্দ্বীই পেয়েছেন ১৭টি করে ভোট। গতবারের চতুর্থ ইনিয়েস্তা এবার সেরা হয়েছেন ১৯ ভোট পেয়ে। স্পেনের গত ইউরো শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন ইনিয়েস্তা, পেয়েছিলেন গোল্ডেন বল।