ইউরোপ-সেরা চেলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসিই লিখল ইতিহাস। বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন চেলসি। ৮৩ মিনিটে টমাস মুলারের গোলে বায়ার্নের এগিয়ে যাওয়া, পাঁচ মিনিট পরই দ্রগবার সমতা ফেরানো, অতিরিক্ত সময়ে আরিয়েন রোবেনের পেনাল্টি মিস—১২০ মিনিটের রোমাঞ্চকর নাটকীয়তা শেষে চেলসি টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্নকে। চেলসির এই অসাধ্য সাধনের নায়ক হিসেবে দিদিয়ের দ্রগবা, পিওতর চেক অনেক নামই বলতে পারেন। তবে সত্যিকারের নায়ক বুঝি অন্তর্বর্তী কোচ রবার্তো ডি মাত্তেও। রয়টার্স