ইউরোপাজয়ীরা চ্যাম্পিয়নস লিগে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ছটায় ইউরোপা লিগ সব সময়ই খানিকটা পাদপ্রদীপের আড়ালে থাকে। ইউরোপের শীর্ষ লিগের প্রথম সারির দলগুলো তো এই টুর্নামেন্ট খেলে না। সংবাদমাধ্যমের আনুকূল্য বা অর্থপ্রাপ্তির দিক দিয়ে চ্যাম্পিয়নস লিগের চেয়ে অনেকটাই পিছিয়ে ইউরোপা লিগ। তবে উয়েফা এবার এই দূরত্ব খানিকটা ঘোচানোর উদ্যোগ নিল। এত দিন ইউরোপা লিগ জিতেও চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পেত না দলগুলো। গতকাল উয়েফার এক সূত্র জানিয়েছে ২০১৫-১৬ মৌসুম থেকে ইউরোপা লিগজয়ী দল সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে। আজ উয়েফার বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আভাস দিয়েছেন উয়েফার মহাসচিব জিয়ান্নিনো ইনফান্তিনো। রয়টার্স।