ইউরোপার শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ না বিলবাও, কোন শহরে যাবে আজ ইউরোপা কাপের ট্রফি? যেখানেই যাক, লেখা হবে নতুন ইতিহাস। ১৯৭৬-৭৭ মৌসুমে সেই সময়ের উয়েফা কাপে রানার্সআপ হয়েছিল অ্যাথলেটিক বিলবাও। ইউরোপীয় প্রতিযোগিতায় এটাই হয়ে আছে ক্লাবটির সেরা সাফল্য। আজ জিতলে তাই ইউরোপা কাপ তো বটেই, প্রথম ইউরোপিয়ান ট্রফি আসবে বিলবাওয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে আবার মাদ্রিদ ছাড়িয়ে যাবে আর সব শহরকে। রিয়াল মাদ্রিদ জিতেছে দুবার, অ্যাটলেটিকো একবার—এর আগেই ইউরোপা কাপের ট্রফি মাদ্রিদে গেছে তিনবার। জুভেন্টাস (৩), ইন্টার মিলান (৩) ও লিভারপুলের (৩) সৌজন্যে তিনবার করে এই ট্রফি গেছে তুরিন, মিলান ও লিভারপুলে।