ইউরোপায় গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন রাদামেল ফ্যালকাও। ইউরোপা লিগ বা উয়েফা কাপে দুবার সর্বোচ্চ গোলদাতা হওয়া দ্বিতীয় ফুটবলার ফ্যালকাও। এই কলম্বিয়ান স্ট্রাইকার ছুঁয়েছেন বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ইয়াপ হেইঙ্কসের রেকর্ড। ১৯৭২-৭৩ ও ১৯৭৪-৭৫ মৌসুমে তৎকালীন উয়েফা কাপে বরুসিয়া মনশেনগ্লাডবাখের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হেইঙ্কস। প্রথমবার ১২টি ও দ্বিতীয়বার ১০টি গোল করেছিলেন হেইঙ্কস। অন্যদিকে ফ্যালকাও গতবার করেছিলেন ১৭ গোল ও এবার ১২। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় ফ্যালকাও করেছেন ৩০ গোল। তাঁর ওপরে আছেন শুধু হেনরিক লারসন (৪০টি)।