ইউরোপায় দ্রুততম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের ১৫ তারিখে উয়েফা ইউরোপা লিগে ম্যাচ শুরুর ১৯ সেকেন্ডেই গোল করেছিলেন টাইসন। আর তাঁর ইউক্রেনিয়ান ক্লাব মেটালিস্ট খারকিভ ৪-০ গোলে হারায় অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে। ঠিক এক সপ্তাহ পর গত পরশু ঘটল একই ঘটনা। এবার ম্যাচ শুরুর ১৮ সেকেন্ডেই সার্জেই আগুয়েরোর গোল। বর্তমান চ্যাম্পিয়ন এফসি পোর্তোর বিপক্ষে ম্যানেচেস্টার সিটিও জিতল ৪-০ গোলে। ইউরোপা লিগে দ্রুততম গোলের তালিকায় এই দুটি গোল আছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। দ্রুততম গোলটি করেছেন ২০০৯-১০ মৌসুমে এইকে এথেন্সের ইসমায়েল ব্লাঙ্কো। বাতে বরিসভের বিপক্ষে গোলটি হয়েছিল মাত্র ১৩ সেকেন্ডে।