ইউরোপিয়ান ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুর কাঠি নিয়েই যেন আর্সেনালে এসেছেন মেসুত ওজিল। রিয়াল ছেড়ে জার্মান মিডফিল্ডার আর্সেন ওয়েঙ্গারের দলে আসতেই গানাররা অপ্রতিরোধ্য। কাল প্রিমিয়ার লিগে নরউইচের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন ওজিল। আর্সেনালও ৪-১ গোলে জিতে এককভাবে উঠে গেছে শীর্ষে। কাল জিতেছে চেলসিও, কার্ডিফকে হারিয়েছে ৪-১ গোলে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে সাউদাম্পটন (১-১) ও লিভারপুলকে নিউক্যাসল (২-২)। লা লিগায় অ্যাঙ্গেল ডি মারিয়া ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে মালাগাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ এএফপি