ইউরোপিয়ান ট্যুরে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমেগা ইউরোপিয়ান মাস্টার্সে খেলতে যাচ্ছেন সিদ্দিকুর রহমান। আগামী ১-৪ সেপ্টেম্বর সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি ২০ লাখ ইউরো প্রাইজমানির। এশিয়ান ও ইউরোপিয়ান ট্যুরের যৌথ আয়োজনের টুর্নামেন্টে এশিয়া থেকে অংশ নিচ্ছেন সিদ্দিকুরসহ ৩০ জন। বিশ্বের ২ নম্বর গলফার লি ওয়েস্টউড, মেজর চ্যাম্পিয়ন ররি ম্যাকিলরয় ও মার্টিন কেমারের মতো শীর্ষ গলফাররা খেলবেন এখানে।২৮ আগস্ট সুইজারল্যান্ডে যাচ্ছেন সিদ্দিকুর। এতে গতবারও খেলেছিলেন। তেমন ভালো করতে পারেননি। ১৫৫ জন প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ১০৯তম। তবে এবার এশিয়ার আশা-ভরসার প্রতীক এশিয়ান অর্ডার অব মেরিটের শীর্ষ দুইয়ে থাকা ভারতের শিব শঙ্কর চৌরাশিয়া ও সিদ্দিকুর। গত বছরের ব্রুনেই ওপেন জেতার পর পাঁচটি টুর্নামেন্টের সেরা দশে ছিলেন এই বাংলাদেশি। ধারাবাহিক ভালো খেলা এই গলফার ১২৭টি বার্ডি করে এই ক্যাটাগরিতে এশিয়ান ট্যুরের সেরা।গতবারের ব্যর্থতা ভুলে এবার ভালো করবেন বলেই আশাবাদী সিদ্দিকুর, ‘গত বছরও খেলেছিলাম, কিন্তু ভালো করতে পারিনি। এবার আশা করছি, ইনশাল্লাহ ভালোই হবে।’