প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ জিতেছে নয়বার। এর ছয়বারই (১৯৫৬-১৯৬০ ও ১৯৬৬) দলে ছিলেন ফ্রান্সিসকো জেন্টো। সবচেয়ে বেশি ইউরোপিয়ান কাপজয়ী এই ফুটবলার ফাইনাল খেলেছেন আরও দুবার। ১৯৬২ ও ১৯৬৪ সালের ফাইনালে হারলেও সবচেয়ে বেশি আটটি ফাইনাল খেলার রেকর্ডটা এই জেন্টোর। আটটি ফাইনাল খেলেছেন এসি মিলানের পাওলো মালদিনিও। এই আটবারের পাঁচবারই চ্যাম্পিয়ন (১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩ ও ২০০৭) হয়েছে তাঁর দল। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার ফাইনাল খেলেছেন আলফ্রেডো ডি স্টেফানো।