প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবে না, হবে না করেও শেষ পর্যন্ত লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিল আর্সেনাল। তাই ছেদ পড়ল না সেই ১৯৯৮-৯৯ মৌসুম থেকে তাদের চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার ধারায়। এবার নিয়ে টানা ১৫ বার ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় সুযোগ পেল গানাররা। চ্যাম্পিয়নস লিগে টানা অংশ নেওয়ার রেকর্ডে লন্ডনের ক্লাবটির ওপরে আছে শুধু দুটি দল—ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমটা হবে চ্যাম্পিয়নস লিগে ম্যানইউর টানা ১৭তম ও সব মিলিয়ে ১৮তম। স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে টানা ১৬তম চ্যাম্পিয়নস লিগ।