ইউরোর নাটকীয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই হয়তো ধরে রেখেছেন যে জয়ী হতে যাচ্ছে গোল-ব্যবধানে এগিয়ে থাকা দলটিই। কিন্তু আকস্মিকভাবে শেষ মুহূর্তের নাটকীয়তা পাল্টে দিল গোটা ম্যাচের চেহারাই। ফুটবলের এইসব নাটকীয় ম্যাচগুলোই মনে করিয়ে দেয় যে খেলাটা কতটা অনিশ্চয়তার আর উত্তেজনায় পরিপূর্ণ। ইউরো কাপের এমন কিছু নাটকীয় ম্যাচের কথাই থাকছে প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য।ফ্রান্স-যুগোস্লাভিয়া, সেমিফাইনাল: ইউরো ১৯৬০ইউরো কাপের প্রথম আসরের সেমিফাইনালটা ছিল ইউরো ইতিহাসেরই অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ। যুগোস্লাভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে আরও একটি গোল করে ব্যবধানটা বাড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার মারয়ান উইনেস্কি। দুই মিনিট পর একটি গোল শোধ করেন যুগোস্লাভিয়ার মিডফিল্ডার আন্তে জানেতিক। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও ফ্রান্সকে চালকের আসনে বসান হেউট্টে। ম্যাচের স্কোর দাঁড়ায়: ফ্রান্স ৪-২ যুগোস্লাভিয়া। স্বাগতিক ফ্রান্স প্রথম আসরের ফাইনালে চলে যাচ্ছে—এমনটাই ধরে নিয়েছেন সবাই। কিন্তু ৭৫-৭৯, এই পাঁচ মিনিটের মধ্যেই পাল্টে যায় ম্যাচের চেহারা। এই অল্প সময়ের মধ্যেই ফ্রান্সের জালে তিনবার বল জড়িয়ে দেয় যুগোস্লাভিয়া। চলে যায় ইউরো কাপের প্রথম আসরের ফাইনালে।যুগোস্লাভিয়া-পূর্ব জার্মানি, সেমিফাইনাল: ইউরো ১৯৭৬শেষ চারের লড়াইয়ে এবার যুগোস্লাভিয়ার প্রতিপক্ষ ছিল তত্কালীন পূর্ব জার্মানি। তবে এবার নাটকীয় পরিসমাপ্তিটা টানে ৭৪ সালের বিশ্বকাপজয়ী জার্মানি। প্রথমার্ধটা ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছিল যুগোস্লাভিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে খুব চমত্কারভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৬৪ মিনিটে একটি গোল শোধ করেন জার্মান মিডফিল্ডার হেইঞ্জ ফ্লোহে। ৮২ মিনিটে খেলায় সমতা ফেরান ডিয়েটার মুলার। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়েই ১১৫ ও ১১৯ মিনিটে আরও দুটি গোল করে পূর্ব জার্মানিকে অসাধারণ এক জয় এনে দেন মুলার। মজার ব্যাপার হচ্ছে, এই ম্যাচটাই ছিল এই জার্মান স্ট্রাইকারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।ফ্রান্স-পর্তুগাল, সেমিফাইনাল: ইউরো ১৯৮৪১৯৮৪ সালে শিরোপা জিতেছিল ফ্রান্স। ফাইনালে স্পেনকে ২-০ গোলে সহজে হারালেও সেমি ফাইনালের বাধা পেরোতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল সেবারের স্বাগতিকদের। পর্তুগালের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচটা তারা জিতেছিল অতিরিক্ত সময়ে, ৩-২ গোলে। প্রথমার্ধের ২৪ মিনিটে ফ্রান্সকে প্রথম গোলটি এনে দিয়েছিলেন জিয়ান ফ্রাংকোইস ডোমেরগু। এরপর দীর্ঘসময় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ৭৪ মিনিটে খেলায় সমতা ফেরান পর্তুগিজ স্ট্রাইকার রুই জোরডাও। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলের সমতা নিয়ে শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন জোরডাও। কিন্তু ১১৪ মিনিটে আবার খেলায় সমতা ফেরান সেই ডোমেরগু। আর পাঁচ মিনিট পর ফ্রান্সকে জয়সূচক গোলটি এনে দেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি।যুগোস্লাভিয়া-স্লোভেনিয়া, গ্রুপ পর্ব: ইউরো ২০০০এই ম্যাচেও যুগোস্লাভিয়া। এবার তাদের প্রতিপক্ষ স্লোভেনিয়া। গ্রুপ পর্বের এই ম্যাচটাতে জয় না পেলেও সবাইকে অবাক করে দিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছিল যুগোস্লাভিয়া। ২৩, ৫২ ও ৫৭ মিনিটে তাদের জালে তিনবার বল জড়িয়ে দিয়েছিল স্লোভেনিয়া। সবাই যুগোস্লাভিয়ার হার প্রায় নিশ্চিত বলেই ধরেই নিয়েছিল। কিন্তু তিন গোলে পিছিয়ে পড়েও চমত্কারভাবে ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয়ার্ধের ৬৭, ৭০ ও ৭৩ মিনিটে তিনটি গোল করে ম্যাচে সমতা ফেরায় যুগোস্লাভিয়া। ম্যাচও শেষ হয় এই ৩-৩ গোলের ড্র দিয়ে।ইংল্যান্ড-পর্তুগাল, গ্রুপ পর্ব: ইউরো ২০০০২০০০ সালে ইংল্যান্ডের ইউরো মিশনের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবেই। অন্তত সেই আসরে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত তা-ই মনে হচ্ছিল। খেলার ৩ ও ১৮ মিনিটে ইংল্যান্ডকে দুটি গোল এনে দিয়েছিলেন পল স্কোলস ও স্টিভ ম্যাকমানাম। কিন্তু এরপর যেন শুরু হয় তাঁদের দুঃস্বপ্ন। ২২ ও ৩৭ মিনিটে দুটি গোল শোধ করে খেলায় সমতা ফেরান লুইস ফিগো ও ভিয়েইরা পিন্টো। ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। আর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন নুনো গোমেজ। চমত্কারভাবে শুরু করেও ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।যুগোস্লাভিয়া-স্পেন, গ্রুপ পর্ব: ইউরো ২০০০এই আসরে আরও একটি চমত্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছিল যুগোস্লাভিয়া ও স্পেন। এটি ছিল গ্রুপ পর্বে এই দুই দলের শেষ ম্যাচ। প্রথমার্ধটা শেষ হয়েছিল ১-১ গোলের সমতা দিয়ে। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে যুগোস্লাভিয়াকে এগিয়ে দেন ডেজান গোভেডারিকা। কিন্তু পরের মিনিটেই আবার ম্যাচে সমতা আনেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো মিউনিটিস। ৭৫ মিনিটে আবার এগিয়ে যায় যুগোস্লাভিয়া। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্তও ৩-২ গোলের লিড বজায় রাখে তারা। কিন্তু বাড়তি সময়ে সবাইকে হতবাক করে দিয়ে যুগোস্লাভিয়ার জালে দুবার বল জড়িয়ে দেয় স্পেন। উত্তেজনাপূর্ণ ম্যাচটাও তারা জিতে নেয় ৪-৩ গোলের ব্যবধানে।হল্যান্ড-চেক প্রজাতন্ত্র, গ্রুপ পর্ব: ইউরো ২০০৪এই আসরের প্রথম ম্যাচেই জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে চমত্কারভাবে শুরু করেছিল হল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তাদের আকস্মিকভাবে হারের স্বাদ দিয়েছিল চেক প্রজাতন্ত্র। খেলার ১৯ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে গিয়েছিল হল্যান্ড। প্রথমার্ধে একটি গোল শোধ করে চেকরা। ২-১ গোলে পিছিয়ে থেকে শোধ করে প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের চমত্কার পারফরমেন্স বদলে দেয় ম্যাচের ফলাফল। ৭১ ও ৮৮ মিনিটে দুটি গোল করে চেক প্রজাতন্ত্র ম্যাচটি জিতে নেয় ৩-২ গোলের ব্যবধানে। পরে গ্রুপ পর্বে জার্মানিকেও ২-১ গোলে হারের স্বাদ দিয়েছিল আন্ডারডগ চেক প্রজাতন্ত্র।চেক প্রজাতন্ত্র-তুরস্ক, গ্রুপ পর্ব: ইউরো ২০০৮গত আসরের ‘এ’ গ্রুপ পর্বের এই ম্যাচটি ছিল তুরস্ক আর চেক রিপাবলিকের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বাঁচা-মরার লড়াই। প্রথমার্ধের ৩৪ ও দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে দুটি গোল করে জয়টাও অনেকখানি নাগালের মধ্যে নিয়ে এসেছিল চেক প্রজাতন্ত্র। কিন্তু এরপর যেন মরিয়া হয়ে ওঠে তুরস্ক। ৭৫ মিনিটে শোধ করে একটি গোল। আর একেবারে শেষ মুহূর্তে ৮৭ ও ৮৯ মিনিটে দুটি গোল করে তুরস্কের অসাধারণ এক জয়ের নায়ক বনে যান স্ট্রাইকার নিহাত কাভেচি। ৩-২ গোলের এই জয় দিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পেয়ে যায় তুরস্ক।