প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ান কিংবদন্তি এনজো শিফোকে পেছনে ফেলে দিলেন জেট্রো উইলেমস। ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমেই এই ডাচ ডিফেন্ডার রেকর্ড বই থেকে সরিয়ে দিয়েছেন শিফোকে। উইলেমসই এখন ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার। হল্যান্ড-ডেনমার্ক ম্যাচের দিন তাঁর বয়স ছিল ১৮ বছর ৭১ দিন। ১৯৮৪ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ১৮ বছর ১১৫ দিন বয়সে মাঠে নেমেছিলেন চারটি বিশ্বকাপ খেলা বেলজিয়ান মিডফিল্ডার শিফো। বুলগেরিয়ার ভ্যালেরি ইভানভ আছেন তিনে। ২০০৪ সালে ইতালির বিপক্ষে ম্যাচের দিন তাঁর বয়স ছিল ১৮ বছর ১৩৬ দিন।