ইউরোয় খেলতে পারেন ভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মুখে কিছুটা হাসি ফুটতে পারে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের। আসন্ন ইউরোয় দলের অন্যতম মুখ্য তারকা ডেভিড ভিয়ার খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ভিয়ার ইউরোয় খেলার এই সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁর ক্লাব বার্সেলোনার চিকিত্সক রিচার্ড প্রুনা। তবে প্রুনা জানিয়ে দিয়েছেন ডিফেন্ডার পুয়োলকে আগামী মাস থেকে শুরু হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে নিশ্চিতভাবেই পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা।গত ডিসেম্বরে জাপানে ক্লাব বিশ্বকাপে খেলতে গিয়ে টিবিয়া ইনজুরিতে আক্রান্ত হন ডেভিড ভিয়া। সেই থেকেই মাঠের বাইরে আছেন তিনি। ইউরোকে লক্ষ্যে পরিণত করে মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেই মনে করা হয়েছিল তিনি হয়তো এই লড়াইয়ে পেরে উঠবেন না, ফিরতে পারবেন না ইউরো চ্যাম্পিয়নশিপের দলে। তাঁর দলে ফেরার সম্ভাবনা যে খুবই ক্ষীণ, তা জানিয়েছিলেন স্প্যানিশ কোচ দেল বস্ক। এখনো ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত হয়নি স্প্যানিশ দল। তবে ভিয়াকে দেল বস্ক দলে নেবেন কি না, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানা যায়নি। দেল বস্ক অবশ্য ভিয়ার দলে ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। তবে তাঁর কথাবার্তায় পরিষ্কার যে তিনি ভিয়ার জন্যই অপেক্ষা করে আছেন।প্রুনা জানিয়েছেন, ভিয়া এ মুহূর্তে বল নিয়ে অনুশীলন করতে পারছেন। তবে তিনি পুরোপুরি সুস্থ কি না, তা সপ্তাহ দুয়েক পরে জানা যাবে। ভিয়াকে দলে নিলে হয়তো দেল বস্ককে শেষ মুহূর্ত পর্যন্তই অপেক্ষা করতে হবে। ওয়েবসাইট।