ইউরোয় রোনালদো-মেসি লড়াই !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ের পাশাপাশি অন্য এক লড়াইও এগিয়ে চলেছে। আর এই লড়াইয়ে অদৃশ্য প্রতিপক্ষ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লড়ে যাচ্ছেন লিওনেল মেসি। ফুটবলবিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই প্রাণান্তকর প্রতিযোগিতাটি এই মুহূর্তে দারুণ জমে উঠেছে। জমে ওঠার মূল কারণ, প্রথম দুই ম্যাচ ঝিমিয়ে থাকার পর ক্রিস্টিয়ানো রোনালদোর হঠাত্ ঝলসে ওঠা। আর শেষ দুই ম্যাচের ঝলকানিতেই ফুটবলবিশ্বের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোনালদো চোখ রাঙাচ্ছেন মেসিকে। মেসি বেচারা ইউরো চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এর থেকে তাঁর রেহাই নেই। রোনালদোর নিন্দুকদের কত কথা ! চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়সূচক গোলটি করে নাকি রোনালদো ‘মেসিইইইই..’ বলে চিত্কার করেছেন। চিত্কার করে নাকি মেসিকে জানাতে চেয়েছেন, তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং এতে আছেন বেশ ভালোভাবেই।নিন্দুকেরা যা-ই বলুক না কেন, ওগুলো যে রোনালদোর বিপক্ষে অসুস্থ প্রচারণা, সেটা বুঝতে কারও আর বাকি নেই। ব্যাপারটি যে আর মেসি-রোনালদো লড়াইয়ে সীমাবদ্ধ নেই, সেটা এখন গোপনীয় কোনো বিষয় নয়। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার রেষারেষিই মূলত ছাপিয়ে গেছে সবকিছুকে। ব্যাপারটি অনেকটা এমন যে বার্সেলোনা সংশ্লিষ্ট লোকজন শ্রেষ্ঠ বলবেন মেসিকে, রিয়ালের লোকজন রোনালদোকে। এখানে সাধারণ বিচার-বুদ্ধির কোনো স্থান নেই।রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোও দলীয় দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসতে পারলেন না। মেসিকে ‘দারুণ ফুটবলার’ বললেও তাঁর যত পক্ষপাত রোনালদোর প্রতি। পর্তুগালের একটি পত্রিকাকে তিনি বলেছেন বেশ সরল স্বরেই, ‘রোনালদো যেহেতু রিয়ালের খেলোয়াড়, তাই আমি তাঁকেই বিশ্বসেরা ফুটবলার বলতে চাই।’ প্রতিভা, মাঠের পারফরম্যান্স কিংবা রেকর্ড যে এখানে মুখ্য বিষয় নয়, সেটা সোজা-সাপটাই বলে দিয়েছেন ডি স্টেফানো। ওয়েবসাইট।